মুস্তাফিজের জন্য খারাপ লাগে মঈন-রশিদের



বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ ইংল্যান্ডের দুই তারকা ক্রিকেটার মঈন আলি এবং আদিল রশিদ। সম্প্রতি এক পডকাস্টে তারা মুস্তাফিজের বোলিং দক্ষতা এবং আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রভাব নিয়ে ভূয়সী প্রশংসা করেন। উভয়েই মনে করেন, মুস্তাফিজ ক্রিকেট বিশ্বের অন্যতম ‘আন্ডাররেটেড’ একজন খেলোয়াড়। আইপিএলে এবার মুস্তাফিজের মূল্য নিয়ে আলোচনা করতে গিয়ে এসব কথা বলেন তারা।মঈন আলি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের (সিএসকে) হয়ে মুস্তাফিজের সাথে খেলেছেন, তার সাবেক সতীর্থকে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানান। আসন্ন আইপিএলের জন্য মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে (বাংলাদেশি টাকায় প্রায় ১২ কোটি ৩৪ লাখ) দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। মুস্তাফিজের এই মূল্যকে সঠিক বলছেন মঈন।
বেয়ার্ড বিফোর ক্রিকেট অনুষ্ঠানে মঈন বলেন, "আমি তার (মুস্তাফিজ) জন্য খুবই খুশি। এটা তার প্রাপ্য।"ইংল্যান্ডের আরেক অভিজ্ঞ ক্রিকেটার আদিল রশিদও মঈনের কথার সাথে একমত পোষণ করেন। মুস্তাফিজকে আন্ডাররেটেড উল্লেখ করে রশিদ বলেন, "তার (মুস্তাফিজ) প্রাপ্য। কারণ সে খুবই আন্ডাররেটেড। সারাবিশ্বে আন্তর্জাতিক ক্রিকেটেও সে খুব ভালো পারফর্মার।"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Popular Items

IL T20 top 5 bolwer

এই মন তোমারি পর্ব ৪