এর আগে অ্যাঞ্জেলো পেরেরা জানিয়েছিলেন তিনি বিপিএল খেলতে আসবেন না, সেই তালিকায় যুক্ত হলো আরো তিন নাম
বিদেশি খেলোয়াড় সংকট নিয়ে মুখ খুলেছেন চট্টগ্রাম রয়্যালসের তুষার ইমরান। বিদেশি খেলোয়াড় নিয়ে বিপদেই পড়েছে চট্টগ্রাম রয়্যালস। তবে তুষারের বিশ্বাস, দল সাজানো নিয়ে বড় কোনো বেগ পেতে হবে না, তবে মিডল অর্ডারের জন্য উপযুক্ত বিদেশি খেলোয়াড় খুঁজে বের করাই এখন প্রধান চ্যালেঞ্জ।
আগেই জানা যায়, বিপিএল খেলতে আসবেন না শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো পেরেরা। এবার সেই তালিকায় নাম উঠেছে নিরোশান ডিকভেলা, আবরার আহমেদ ও পল স্টার্লিংয়ের। শ্রীলঙ্কার উইকেটরক্ষক-ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা, আয়ারল্যান্ডের পল স্টার্লিং এবং পাকিস্তানের আবরার আহমেদের মতো খেলোয়াড়দের না পাওয়া নিয়ে দলের মেন্টর ও ব্যাটিং কোচ তুষার ইমরান বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন।
ডিকভেলার না আসার কারণ ব্যাখ্যা করে মঙ্গলবার সংবাদ সম্মেলনে তুষার ইমরান বলেন, "ডিকভেলার ব্যাপারটা জানি। ডিকভেলা সম্প্রতি শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছে। এই জন্য বোর্ড এনওসি দিচ্ছে না।"
অন্যদিকে, পাকিস্তানের আবরার আহমেদের সঙ্গে কথাবার্তা চললেও শেষ পর্যন্ত তাকে পাওয়া যায়নি। তুষার ইমরান জানান, "আবরার-এর সাথে কথাবার্তা চলছিল। আবরারকে (পাকিস্তান) শেষ মুহূর্ত পর্যন্ত হোল্ড করে রেখেছে।"
এছাড়া, আয়ারল্যান্ডের পল স্টার্লিংয়ের অনুপস্থিতি প্রসঙ্গে তিনি নিশ্চিত করেন যে, "স্টার্লিং নিজে থেকে নাম সরিয়ে নিয়েছে।"
তবে এই অনুপস্থিতি সত্ত্বেও দল দ্রুতই পূর্ণ শক্তিতে মাঠে নামবে বলে আশা প্রকাশ করেছেন তুষার ইমরান। এছাড়াও আরো দুই বিদেশি ক্যামেরন ডেলপোর্ট ও কামরান গুলামের নাম আছে চট্টগ্রাম রয়্যালসের স্কোয়াডে।
তুষার জানান, "আর বাদ বাকি যারা আসছে, ডেলপোর্ট, গোলাম। এরা হয়তো রিসেন্টলি জয়েন করবে টিমের সাথে।"
বিপিএলে একটি দলের একাদশে সর্বোচ্চ চার জন বিদেশি খেলতে পারেন। দলের বিদেশি কোটা পূরণ প্রসঙ্গে তিনি বলেন, "না না, চার জনই আসবে। আমরা ৪ জনকেই মাঠে নামাবো। দল সাজাতে অতটা বেগ পেতে হবে না আমাদের যেহেতু সাত জন দেশি ক্রিকেটার খেলবে, চার জন বিদেশি খেলোয়াড়। আমরা চার জন বিদেশিকে আনার চেষ্টা করবো যেন প্রথম থেকে তারা ম্যাচ খেলতে পারে।"
বিদেশি খেলোয়াড়দের মধ্যে ওপেনারদের আধিক্য থাকায় মিডল অর্ডার নিয়ে কিছুটা চিন্তা ছিল চট্টগ্রাম শিবিরে। তুষার ইমরান জানান, ডিকভেলা একজন উইকেটরক্ষক ও ওপেনার হিসেবে খেলার কথা ছিল। কিন্তু তার বদলে আসা ডেলপোর্টও ওপেনার।
তবে এই অনুপস্থিতি সত্ত্বেও দল দ্রুতই পূর্ণ শক্তিতে মাঠে নামবে বলে আশা প্রকাশ করেছেন তুষার ইমরান। এছাড়াও আরো দুই বিদেশি ক্যামেরন ডেলপোর্ট ও কামরান গুলামের নাম আছে চট্টগ্রাম রয়্যালসের স্কোয়াডে। তুষার জানান, "আর বাদ বাকি যারা আসছে, ডেলপোর্ট, গোলাম। এরা হয়তো রিসেন্টলি জয়েন করবে টিমের সাথে।" বিপিএলে একটি দলের একাদশে সর্বোচ্চ চার জন বিদেশি খেলতে পারেন। দলের বিদেশি কোটা পূরণ প্রসঙ্গে তিনি বলেন, "না না, চার জনই আসবে। আমরা ৪ জনকেই মাঠে নামাবো। দল সাজাতে অতটা বেগ পেতে হবে না আমাদের যেহেতু সাত জন দেশি ক্রিকেটার খেলবে, চার জন বিদেশি খেলোয়াড়। আমরা চার জন বিদেশিকে আনার চেষ্টা করবো যেন প্রথম থেকে তারা ম্যাচ খেলতে পারে।" বিদেশি খেলোয়াড়দের মধ্যে ওপেনারদের আধিক্য থাকায় মিডল অর্ডার নিয়ে কিছুটা চিন্তা ছিল চট্টগ্রাম শিবিরে। তুষার ইমরান জানান, ডিকভেলা একজন উইকেটরক্ষক ও ওপেনার হিসেবে খেলার কথা ছিল। কিন্তু তার বদলে আসা ডেলপোর্টও ওপেনার।
v v