৪৫ বার ম্যাচসেরা হয়েছেন সাকিব

 আইএলটি-২০তে দারুণ পারফর্ম করেছেন সাকিব আল হাসান। ব্যাটে-বলে নৈপুণ্য দেখিয়ে দলের জয়ে রেখেছেন বড় অবদান। হয়েছেন ম্যাচসেরাও।



ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে ম্যাচে চার ওভারে মাত্র ১৪ রান দিয়ে দুই উইকেট শিকার করেন তিনি, হজম করেননি কোন বাউন্ডারি। এরপর ব্যাট হাতে অপরাজিত ছিলেন ১৭ রান করে। দলের জয়সূচক রানও এসেছে ৩৮ বছর বয়সী এই ক্রিকেটারের ব্যাটে। টি-টোয়েন্টি ক্রিকেটে এ নিয়ে ৪৬৫ ম্যাচ খেলে ৪৫তম বার ম্যাচসেরা হলেন সাকিব।

টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচসেরা:

ক্রিস গেইল: ৬০ বার (৪৬৩ ম্যাচ)

গ্লেন ম্যাক্সওয়েল: ৪৮ বার (৪৮৯ ম্যাচ)

কাইরন পোলার্ড: ৪৮ বার (৭২৯ ম্যাচ)

সাকিব আল হাসান: ৪৫ বার (৪৬৫ ম্যাচ)

রশিদ খান: ৪৫ বার (৫০৪ ম্যাচ)

অ্যালেক্স হেলস: ৪৫ বার (৫২৪ ম্যাচ)


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Popular Items

IL T20 top 5 bolwer

এই মন তোমারি পর্ব ৪