রেস্টুরেন্টে মুরগির মাংস খেতে খেতে এক কাস্টমার রেস্টুরেন্টের মালিককে বললেন :
--- বাহঃ ! মুরগির মাংসটাতো বেশ নরম আর সুস্বাদু ।
--- হবেনা কেন স্যার , পোষা মুরগি , আর রোজ কাজু , কিসমিস , প্রোটিনেক্স খাওয়াই l
--- কি ? মুরগি কে কাজু কিসমিস ? ব্ল্যাক মানি রাখার আর জায়গা পাচ্ছেননা বুঝি ? দেখি আপনার সব হিসাবের খাতা পত্তর দেখান , আমি ইনকাম ট্যাক্স অফিসার l
কাস্টমার মুরগির মাংসের দাম তো দিলেনইনা , উল্টে দুই হাজার টাকা পকেটে পুরে চলে গেলেন l
কয়েক দিন পর আরেকজন কাস্টমার মুরগির মাংস খেয়ে খুব খুশি হয়ে বললেন :
--- বাহঃ ! পোষা মুরগি বুঝি ? তা কি খাওয়ান এদেরকে ?
রেস্টুরেন্ট মালিক এখন অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সাবধান হয়ে গেছেন , বললেন :
--- আজ্ঞে , ভালো কিছু তো আর খাওয়াতে পারিনা , ওই পোকামাকড় , আরশোলা এসবই খাওয়াই ।
--- কি ? মুরগিকে পোকামাকড় খাওয়ান ? জানেন আমি , " প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু এডিবল বার্ডস " এর আধিকারিক ! একথা উর্দ্ধতন মহলকে জানালে আপনার ভিটেতে মুরগির বদলে ঘুঘু চড়বে ।
এবারও আরো দুই হাজার টাকা গেল মালিকের ।
কয়েক দিন পর আরেকজন কাস্টমার এর একই প্রশ্নে রেস্টুরেন্ট মালিকের সোজা সাপ্টা জবাব :
--- একদম বলতে পারবোনা স্যার । রোজ সকালে প্রত্যেক মুরগির হাতে পাঁচ টাকা করে দিয়ে দিই । কে কি কিনে খায় জানিনা ।
😐🙃🤣😂😉😴

🤣🤣
উত্তরমুছুন